বিনোদন | গ্রেপ্তার আল্লু অর্জুন! কোন অভিযোগে পুলিশের জালে ‘পুষ্পা ২’ অভিনেতা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ডিসেম্বর ২০২৪ ১৩ : ০১Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: পুষ্পা-২ ছবির প্রিমিয়ারে এসে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। সেই ঘটনার পরই অভিনেতার বিরুদ্ধে এফ আই আর দায়ের করে মৃতার পরিবার।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ার দেখতে গিয়েছিলেন ৩৯ বছর বয়সি রেবতী। সঙ্গে ছিল তাঁর ছেলে। আল্লু অর্জুন সিনেমা হলে পৌঁছতেই তাঁর নাগাল পেতে অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় রেবতী নামে ওই মহিলার। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁর আট বছরের ছেলেকে।

যদিও এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে একটি ভিডিয়ো বার্তা দিয়েছিলেন আল্লু অর্জুন। তিনি বলেন, ‘ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই প্রতিক্রিয়া দিতে সময় নিয়েছি। স্থিতাবস্থায় ফিরতে সময় লাগছে। বিষয়টি এখনও বিশ্বাস হচ্ছে না। যা ঘটেছে তা জানার পর মাথা ঠিক রাখতে পারিনি। অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছি আমি।’ তাঁর সংযোজন ছিল, ‘আমার ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা কেবলমাত্র ওই পরিবারের পাশে দাঁড়ানোর একটি পন্থা। ওঁদের বিব্রত করতে চাই না। ওঁদের শোক সামলানোর প্রয়োজনীয় সময় দিতে চাই। এ ক্ষতি অপূরনীয়। ওঁরা একটু সামলে উঠলে আমি গিয়ে দেখা করে আসব। যে কোনও প্রয়োজনে ওঁদের পাশে থাকব।’


কিন্তু শেষরক্ষা হল না, বিএনএস ধারা ১০৫ ও ১১৪-এ মামলা করা হয় আল্লুর বিরুদ্ধে। শুক্রবার হায়দরাবাদ পুলিশ গ্রেপ্তার করেন অভিনেতাকে।

বিনোদন | আল্লু অর্জুনকে পিছনে ফেলে এগিয়ে গেলেন দেব! মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘খাদান’?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০৩Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: এক বেলার মধ্যে গল্প ঘুরিয়ে দিল ‘খাদান’। ‘পুষ্পা ২’কে পিছনে ফেলে টিকিট বিক্রির ক্ষেত্রে এগিয়ে গেল দেব ও যীশু সেনগুপ্ত অভিনীত ‘খাদান’। 

গতকাল সকালে হল না পাওয়ার কথা সকলকে জানিয়েছিলেন দেব, তবে হাল ছাড়েননি তিনি। লড়াই করে অগ্রিম টিকিট বুকিং শুরু করেন দেব নিজেই। তবে বিকেলেই ঘুরে যায় গল্প। অগ্রিম টিকিট বুকিং এর ক্ষেত্রে এক নম্বর ট্রেন্ডিংয়ে দেবের ‘খাদান’।

সমাজ মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়ে দেব লেখেন, “সকালে শোয়ের জন্য লড়াই করছিলাম আর তিন ঘন্টার মধ্যেই ট্রেন্ডিংয়ে ‘খাদান’। শুধু তাই নয় মুক্তির আগেই পাঁচ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কোনও উৎসবের মরশুম ছাড়াই এমন ঘটনা বাংলায় প্রথমবার। সবাইকে ধন্যবাদ, বাংলায় নতুন যুগের শুরু করতে চলেছে ‘খাদান’।”

অন্যদিকে ‘পুষ্পা ২’কে পিছনে ফেলে দিল এই ছবি। ৫০০০ বেশি টিকিট যেখানে বিক্রি হয়েছে খাদানের ক্ষেত্রে। সেখানে ‘পুষ্পা ২’-এর টিকিট বিক্রির সংখ্যা ৪০০০ ছাড়ায়নি। অর্থাৎ নিজের পরিশ্রমের মাধ্যমে আল্লু অর্জুনকে পিছনে ফেলে এগিয়ে গেলেন দেব এবং অবশ্যই সঙ্গে থাকলেন যিশু সেনগুপ্ত। ‘খাদান’-এ বহু বছর পর পুরনো অবতারে দেব। ইতিমধ্যেই এই ছবির ‘কিশোরী’ গানের ভিউ ছুতে চলেছে ২ কোটি। একদিনের মধ্যে ট্রেলারের ভিউজ ছাড়িয়েছে পাঁচ লক্ষেরও বেশি। তাই অনেক বাধা সত্বেও মুক্তির আগেই আশার আলো দেখতে পাচ্ছেন দেব।

Related Posts